ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‍্যাব: মহাপরিচালক

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে কার কী দায়িত্ব হবে তা নির্ধারিত হবে। সেই নির্দেশনার আলোকে র‍্যাব দায়িত্ব পালন করবে।”


র‍্যাব মহাপরিচালক আরো জানান, বাহিনীর সদস্যদের আইনকানুন বিষয়ে সচেতন করতে ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা।”

ads
ads
ads

Our Facebook Page

↑